মাহমুদুর রহমান মান্না
হোম / দল / মাহমুদুর রহমান মান্না
সংক্ষিপ্ত পরিচিতি
মাহমুদুর রহমান মান্না একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি বর্তমানে নাগরিক ঐক্য-এর সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। এছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাবেক সহ-সভাপতি (ভিপি)।
মাহমুদুর রহমান মান্না
| জন্ম | ১ নভেম্বর ১৯৫১, বগুড়া |
| জাতীয়তা | বাংলাদেশী |
| শিক্ষা | ঢাকা কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় |
| পেশা | লেখক, রাজনীতিবিদ |
| কর্মজীবন | ১৯৬৮ – বর্তমান |
| পরিচিতির কারণ | নাগরিক ঐক্যের সভাপতি (সাবেক আহ্বায়ক) |
| রাজনৈতিক দল | নাগরিক ঐক্য |
| দাম্পত্য সঙ্গী | মেহের নিগার |
| সন্তান | ২ |
| পিতা-মাতা | আফসার উদ্দিন আহমদ (পিতা), মেহের আক্তার (মাতা) |
প্রাথমিক জীবন ও শিক্ষা
মাহমুদুর রহমান মান্নার জন্ম ১৯৫১ সালের ১ নভেম্বর, বগুড়া জেলায়। তাঁর পিতার নাম আফসার উদ্দিন আহমদ এবং মাতার নাম মেহের আক্তার। তিনি মেহের নিগারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
১৯৬৮ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন মাহমুদুর রহমান মান্না। এরপর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন। ১৯৭৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাথেমেটিকস ও লাইব্রেরি সাইন্স বিভাগে ভর্তি হন। পরবর্তীতে রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়ায় মাস্টার্স সম্পন্ন করতে পারেননি।
রাজনৈতিক জীবন
- ১৯৬৮ — বাংলাদেশ ছাত্রলীগের আহ্বায়ক নির্বাচিত হন।
- ১৯৭২ — চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন।
- ১৯৭৩–৭৬ — জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং পরে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন।
- ১৯৭৯ — ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন।
- ১৯৮০ — বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) গঠন করেন।
- ১৯৮৩–১৯৯০ — স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন।
- ১৯৯১ — বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন।
- ২০০৭ — বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
- ২০০৯ — আওয়ামী লীগের পদ থেকে বাদ পড়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক হিসেবে রাজনৈতিক দল গঠন করেন।
- বর্তমান — নাগরিক ঐক্যের সভাপতি হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
কর্মজীবন
তিনি বাংলাদেশের নাগরিক সমাজের নাগরিক ঐক্য-এর সহ-প্রতিষ্ঠাতা, সাবেক আহ্বায়ক এবং বর্তমান সভাপতি। এছাড়াও তিনি রাজনৈতিক আলোচক হিসেবে মিডিয়ায় সক্রিয় অংশগ্রহণ করেন।