দল পরিচিতি
হোম / দল / দল পরিচিতি
আমাদের পরিচিতি
নাগরিক ঐক্য একটি নাগরিকভিত্তিক রাজনৈতিক প্ল্যাটফর্ম, যা আইনের শাসন, স্বচ্ছ প্রশাসন ও অংশগ্রহণমূলক গণতন্ত্রে বিশ্বাসী। ২০১২ সালের ১ জুন প্রতিষ্ঠার পর থেকে দলটি একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
দলটি জাতীয় ঐক্যমঞ্চ, গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক হিসেবে গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ২০২৪ সালের ২ সেপ্টেম্বর দলটি নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয় এবং কেটলি প্রতীক লাভ করে।
কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত কাঠামোর মাধ্যমে দলটি দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলায় সাংগঠনিকভাবে কার্যক্রম পরিচালনা করছে।
সংক্ষিপ্ত তথ্য
| প্রতিষ্ঠা | ১ জুন ২০১২ |
| প্রতিষ্ঠাতা | মাহমুদুর রহমান মান্না |
| নিবন্ধন | ২ সেপ্টেম্বর ২০২৪ (নং ৫২) |
| সদর দপ্তর | ২২/১, তোপখানা রোড, ঢাকা ১০০০ |
| জোট/মঞ্চ | গণতন্ত্র মঞ্চ |
| নির্বাচনী প্রতীক | কেটলি |
| ওয়েবসাইট | www.nagorikoikko.org |
আমাদের ভাবাদর্শ
যে চারটি মূলনীতির ওপর ভিত্তি করে নাগরিক ঐক্যের রাজনৈতিক দর্শন গড়ে উঠেছে
মধ্যপন্থা
চরমপন্থা পরিহার করে যুক্তি ও সহনশীলতার রাজনীতিতে বিশ্বাসী।
সাম্য
ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।
মানবিক মর্যাদা
প্রতিটি নাগরিকের মর্যাদা ও মৌলিক অধিকার সুরক্ষায় বদ্ধপরিকর।
সামাজিক সুবিচার
বৈষম্যহীন ও ন্যায্য সমাজ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছে দলটি।
নাগরিক ছাত্র ঐক্য
দলের ছাত্র শাখা হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক চর্চা ও ছাত্র অধিকার প্রতিষ্ঠায় কাজ করে চলেছে।
নাগরিক নারী ঐক্য
দলের মহিলা শাখা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।